সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

প্রচলিত আইনে আওয়ামী লীগের অপকর্মের বিচার চায় জামায়াত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

প্রচলিত আইনে আওয়ামী লীগের সব অপকর্মের বিচার চায় জামায়াত। তিনি বলেন, প্রতিশোধ নয়, জামায়াতে ইসলামী সকল জুলুমের বিচার প্রচলিত আইনের মাধ্যমে চায়।

রোববার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী নিহতদের পরিবারের পাশে থেকে তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে। প্রতিশোধ নয় জামায়াতে ইসলামী সকল জুলুমের বিচার প্রচলিত আইনের মাধ্যমে চায়।

ছাত্র-জনতার অভ্যুথান ঘিরে শহীদদের জীবনী পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর ব্যবস্থা করারও দাবি জানান ডা. শফিকুর।

জামায়াত আমির বলেন, প্রতি শহীদ পরিবার থেকে একজন করে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। আহতদের চিকিৎসার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে।

এ সময় শহীদ পরিবারের পাশে দাঁড়াতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান শফিকুর রহমান।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত অনুষ্ঠানে আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD