বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রতিটি আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার, খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা চালুর নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

প্রতিটি আশ্রয়কেন্দ্রে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে শুকনা খাবার, নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা চালু রাখার জন্য নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভায় মন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন।

সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে পর্যাপ্ত পরিমান পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জেরিক্যান, অস্থায়ী নলক‚প স্থাপনের মালামাল, অস্থায়ী ল্যাট্রিন স্থাপনের মালামাল, বিøচিং পাউডার, হাইজিন কিট, মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসহ দুর্যোগকালীন প্রয়োজনীয় মালামাল মজুদের জন্য বলা হয়। এছাড়া, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর,সংস্থা,স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে ‘সিত্রাং’ সম্পর্কে ব্যাপক প্রচারণা, ঘূণিঝড় আশ্রয় কেন্দ্রসমূহ প্রস্তুত রাখা, প্রয়োজনে তাৎক্ষণিকভাবে জনগণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা ও স্থানীয় প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ ঘূর্ণিঝড় মোকাবেলায় যথাযথ কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

ছাড়াও স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকতা-কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। ‘সিত্রাং’ পরবর্তী রাস্তা-ঘাট, কালভার্ট সংস্কার, মেরামত করে সচল রাখা, পর্যবেক্ষণ ও সমন্বয় করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঘূর্ণিঝড় কবলিত সকল জেলায় ‘কন্ট্রোল রুম’ খোলার রাখার জন্য বলা হয়েছে। বিশেষ প্রস্তুতি সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর,সংস্থার প্রধানগণসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপতস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD