শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

প্রতিবন্ধী নারীর গলাকাটা লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার ব্রি-আঙ্গারু পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নারজু খাতুন (৩৬) স্থানীয় ইসমাইল সরদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে কে বা কারা জবাই করে হত্যার পর নারজু খাতুনের লাশ বাড়ির পাশে ফেলে চলে যায়। ভোরে এলাকার লোকজন সেখানে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

উল্লেখ্য, জলাশয়কে কেন্দ্র গত বছর দুই গ্রুপের সংঘর্ষে নিজাম গ্রুপের আব্দুল আউয়াল নামে একজন নিহত হয়। সেসময় নিহতের পরিবার বাদী হয়ে ৪১ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। চলতি মাসে অধিকাংশ আসামির জামিন হওয়ায় গত কয়েক দিন ধরে এলাকায় নতুন করে আব্দুল্লাহ ও নিজাম গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই মধ্যে আব্দুল্লাহ গ্রুপের ইসমাইল সরদারের প্রতিবন্ধী মেয়ের গলকাটা লাশ উদ্ধার নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। নিহত নারজু খাতুনের পরিবারের দাবী, বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবন্ধী নারজুকে বসতঘর থেকে থেকে তুলে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
অপরদিকে অভিযুক্ত নিজাম গ্রুপের পক্ষ থেকে বলা হচ্ছে, আউয়াল হত্যা মামলার আসামীরা প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিত ভাবে নিজেরাই হত্যা করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, ‘বিষয়টি আমরা গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD