স্পোর্ট ডেস্ক : সেমিফাইনালে লাইপজিগকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আর এতেই ৫০ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মত উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা দিলো ফরাসি চ্যাম্পিয়নরা।
সবাইকে অবাক করে শেষ চারে ওঠা জার্মানির দলটাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। আক্রমণের পসরা সাজিয়ে খেলার ১৩ মিনিটেই মার্কিনিয়োসের গোলে লিড নেয় পিএসজি।
পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে লাইপজিগ। তবে ভালো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ৪২ মিনিটে ফরাসি চ্যাম্পিয়নদের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। আর ৫৬ মিনিটে হুয়ান বের্নাত আরো এক গোল করলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় পিএসজির।
কিন্তু শেষ পর্যন্ত হাল না ছাড়া লাইপজিগ মুহুর্মুহ আক্রমণ চালালেও আর গোল না হওয়ায়, জয়ের আনন্দে বাধভাঙা উল্লাসে মাতে টমাস টুখেলের দল।
ফ্রান্সের ক্লাব পিএসজি এর পথ চলা শুরু সেই ১৯৭০ সালে। ৫০ বছরের ইতিহাসে ৯ বার লিগ ওয়ান শিরোপার পাশাপাশি রেকর্ড গড়ে ডোমেস্টিকের নানা শিরোপা জিতে ক্লাবটি।
লাইট নিউজ