সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেন ৩৩৬ কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (২ আগস্ট)। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিট বা বেলা ১১টায় ডিএসইতে ৩৩৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৭ দশমিক ২২ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৯২২ দশমিক ৮০ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২২ দশমিক ৯৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯৮ দশমিক ৮২ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬৪টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার দর।

এসময়ে লেনদেনের শীর্ষে উঠে আসা কপারটেকের ১৫ কোটি ৪৭ লাখ টাকা, বেক্সিমকোর ১৩ কোটি ৮১ লাখ টাকা, সায়হাম কটনের ৯ কোটি ৩৬ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের আট কোটি দুই লাখ টাকা, মালেক স্পিনিংয়ের সাত কোটি ৯৭ লাখ টাকা এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের সাত কোটি ২৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD