শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

প্রথম দিন শেষে মুমিনুল–তানজিদ জুটিতে টাইগারদের উড়ন্ত সূচনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও ইতিবাচক শুরু করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জীবন পান ওপেনার তানজিদ হাসান। বড় শট খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুললেও নাথান লায়ন সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।

সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে ইনিংস গড়েন তানজিদ। অপর প্রান্তে সাদমান ইসলামও মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের মতো অভিজ্ঞ পেসারদের সামলে দলের রান এগিয়ে নেন। ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান তোলে বাংলাদেশ।

তবে ৮.২ ওভারে এসে প্রথম ধাক্কা খায় সফরকারীরা। ৩০ বল খেলে ২০ রান করা সাদমান স্টার্কের বলে নাথান লায়নের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর ক্রিজে এসে তানজিদের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক।

দুজনই সাবলীল ব্যাটিং করে অস্ট্রেলিয়ার বোলারদের চাপে রাখেন। ২১তম ওভারে জশ হ্যাজলউডকে চার মেরে দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি পূর্ণ করেন তানজিদ। এরপরও দারুণভাবে এগিয়ে নিতে থাকেন ইনিংস।

১ উইকেটে ৯৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছেন মুমিনুল হক ও তানজিদ হাসান। তানজিদ ৩২ ও মুমিনুল ৩৫ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়েছেন দুজন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে মাত্র ১০২ রানে পিছিয়ে বাংলাদেশ।

এর আগে দিনের শুরুতে বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হাসান মাহমুদ। ডানহাতি এই পেসার একাই শিকার করেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD