রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রথম মিশনপ্রধান সাবিনে লাউবার ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্য ঘিরে ট্রাইব্যুনালে উত্তেজনা সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির ৪০০ ছাড়াল চীনের যুদ্ধজাহাজ ও সাবমেরিনের সংখ্যা, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি বার্তা সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দর যত বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষায় ভূপাতিত

প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি।

আখতার আহমেদ আরো বলেন, প্রথম ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর কোনো ভোটেই ইভিএম ব্যবহার হবে না।

তবে ইভিএম ডিসপোজালের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির ডাটা নেওয়ার পরিকল্পনা করছে বলেও এ সময় জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD