শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

প্রথম পুলিশ সদস্য হিসেবে ভ্যাকসিন নিলেন সার্জেন্ট দিদারুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট মো. দিদারুল ইসলাম বাংলাদেশের পুলিশ সদস্যদের মধ্যে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগে কর্মরত ছিলেন।

গেলো বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।

এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসনিা।

ভ্যাকসিন নেয়ার বিষয়ে সার্জেন্ট দিদারুল ইসলাম বলেন, এই ভ্যাকসিন গ্রহণ করার পর তার কোনও সমস্যা হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থবোধ করছেন।

তিনি আরও বলেন, জনগণের সেবক হিসেবে জনগণকে উদ্বুদ্ধ করতে চাই। যেন সবাই ভ্যাকসিন নিয়ে দেশকে করোনামুক্ত করতে সাহায্য করে।

সূত্র : আরটিভি নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD