বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রধানমন্ত্রীর চাচি রিজিয়া নাসেরের ইন্তেকাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি বেগম রিজিয়া নাসের (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রয়াত বেগম রিজিয়া নাসেরের ৫ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য। মেঝ ছেলে শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য। সেঝ ছেলে শেখ সোহেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। বাকি দুজন হলেন- নৌপরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু। দুই মেয়ে শেখ তাহমিনা মিনা, শেখ লুনা গৃহিনী। তার নাতী শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।

দলীয় সূত্রে জানা গেছে, শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনি বেগম রিজিয়া নাসের স্বামীর রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে অনুপ্রেরণা যুগিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। ওইদিন শেখ আবু নাসেরও খুন হন। ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ডের পর প্রতিকূল পরিবেশে তিনি ৫ ছেলে ও ২ মেয়েকে আগলে রেখেছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী।

অনুরূপ শোক প্রকাশ করেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক এবং মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD