শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

প্রশংসায় ভাসছেন মেহজাবীন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। রহস্য-রোমান্স, প্রেম সবকিছু সমন্বয়ে নির্মিত এই সিরিজটি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক।

বিশেষ করে মেহজাবীন চৌধুরীর রহস্যময় উপস্থিতি আর লুকে মজেছেন নেটিজেনরা। সোশ্যাল সাইটে লিখছেন এই সিরিজ নিয়ে এবং মেহজাবীনকে নিয়ে। আট পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ।

সিরিজটি দেখে সায়েন্স ফিকশনের সঙ্গে শিহরণ জাগানো টান টান উত্তেজনা আর টুইস্ট পাচ্ছেন দর্শকরা। বিশেষ করে এতে মেহজাবীনের দুর্দান্ত অভিনয় দেখে চোখ সরাতে পাচ্ছেন না দর্শক- এমনটাই বলছেন নেটিজেনরা।

এর আগে মেহজাবীনকে নিয়ে একাধিক দর্শক ফিকশন উপহার দিয়েছেন ভিকি জাহেদ। এই জুটির ক্যারিয়ারে নতুন করে যুক্ত হলো ‘আমি কী তুমি’! নতুন এই ওয়েব সিরিজে ঘটনার পটপরিবর্তন এবং অপ্রত্যাশিত সব টুইস্ট দর্শকদের ধরে রাখতে সক্ষম হচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা আর রোমাঞ্চ ধরে রাখা গেছে পুরোপুরি।

গল্প, নির্মাণশৈলী আর দুর্দান্ত সব পারফরম্যান্সের সমন্বয়ে অসাধারণ হয়ে উঠেছে ‘আমি কী তুমি’। মোহজাবীন ছাড়াও রাহাত চরিত্রে জুনায়েদ বোগদাদি ও বিশেষ এক চরিত্রে শ্যামল মাওলাও তাদের অভিনয় দিয়ে পূর্বের কাজকে ছাড়িয়ে গেছেন বলে জানাচ্ছেন দর্শক।

গল্পে দেখা যায়, একটি মেয়ের নায়িকার হওয়ার স্বপ্নে বিভোর থাকে। যাকে কোনোভাবেই তার পুলিশ বাবা অভিনয় করতে দেবে না। কিন্তু প্রেমিক সহকারী পরিচালকের মাধ্যমে মেয়েটি বিভিন্ন প্রযোজক ও পরিচালকের কাছে যায়। শুরু হয় মেয়েটির নতুন যাত্রা, যেখানে উঠে আসে সাইন্স ফিকশন! যেখানে একটি প্রেক্ষাপটে উঠে আসে শহরে ক্রিস্টাল বল বৃষ্টি! যা দর্শকদের মনে অনেকটা বিস্ময় জাগিয়েছে।

নেটিজেনরা বলছেন, সত্যিই দেশের এমন গল্পে এর আগে সিরিজ নির্মিত হয়নি। সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও আছেন ওয়াহিদা মল্লিক জলি, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, ইন্তেখাব দিনার, আবুদল্লাহ আল সেন্টু, ফজলুর রহমান বাবু, জুনায়েদ প্রমুখ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD