মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

প্রশ্ন ফাঁস : দুজনের স্বীকারোক্তি, একজন ফের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনচারীর আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়। একই মামলায় আরেক আসামির ফের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে সাত দিনের রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আবু সাঈদ। পরে দুই আসামি পারভেজ খান ও জাকির হোসেন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি পারভেজ খান ও জাকির হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালতে আসামি জসিমউদ্দিন ভূঁইয়া মুন্নুর আট দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। জসিমউদ্দিনের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করলে আদালত তা বাতিল করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গত ২৩ জুলাই এ তিন আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ২০ জুলাই মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার করে সিআইডি। আসামিরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ডিজিটাল পদ্ধতিতে প্রেস থেকে মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে পরীক্ষার আগে শিক্ষার্থীদের সরবরাহ করত।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD