শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রসূতি মায়েদের টিকা দেয়ার সিদ্ধান্ত হয়নি : ডা. এবিএম খুরশীদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে করোনাভাইরাসের কোন টিকা বেশি কার্যকর হবে, সেটি জানার পর তাদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। বুধবার (০৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এসব কথা বলেন।

তিনি বলেন, তাদের টিকা দেয়ার ব্যাপারে জাতীয় কমিটির সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। তাদের দ্রুত টিকা দেয়া হবে।

তিনি আরও বলেন, যাদের এনআইডি নেই, তারা সংশ্লিষ্ট অফিসে আবেদন করলেেই দ্রুত তাদের টিকা দেয়া হবে। এ বিষয়ে এনআইডি অফিসের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কথা হয়েছে। টিকা মজুতের বিষয়ে তিনি বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে। নিবন্ধনের পর যারা টিকা পেতে মোবাইল ফোনে এসএমএস দেরিতে পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না, তাদের বিষয়টি সমাধানের জন্য আইসিটি বিভাগকে বলা হয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD