শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

প্রাণের ভয়ে মোল্লাহ বিদেশে, পালিয়ে বেড়াচ্ছে পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০১৬

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার চরবলাকি গ্রামের স্থায়ী বাসিন্দা শিউলী আক্তার ও তার পরিবার প্রাণের ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে শিউলীর স্বামী আব্দুল গাফফার মোল্লাহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে।

স্থানীয় সূত্র ও এলাকার কয়েকজন বাসিন্দার মাধ্যমে জানা যায়, আব্দুল গাফফার মোল্লাহ ও এ.কে.এম কামরুজ্জামান খান নামক এক ব্যক্তি যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। সম্প্রতি মোল্লাহ ও শিউলী বিরুদ্ধে ব্যবসার অর্থ আত্মসাতের অভিযোগ এনে খান টেলিফোনে এবং সন্ত্রাসীবাহিনী লেলিয়ে মোল্লাহর পরিবারের লোকজনের সাথে দুর্ব্যবহার করে এবং হত্যার হুমকি দেয়।

উল্লেখ্য, খান ও তার গুন্ডাবাহিনী মোল্লাহ, শিউলী ও তাদের ছেলেমেয়েদের রাস্তাঘাটে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করত এবং প্রাণনাশের হুমকি দিত। খান বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হওয়ায় এলাকার মানুষ তাকে ভয় পায়। পুলিশ স্টেশনে অভিযোগ করতে গেলে তারাও কর্ণপাত করে না, বরং খানকে সহযোগিতা করে। ভুক্তভুগীদের অভিযোগ, পুলিশ উল্টা তাদেরকে হয়রানি করে। মোল্লাহ ও তার পরিবার বিভিন্ন স্থানে পালিয়েও রক্ষা পায়নি। এমতাবস্থায়, মোল্লাহ প্রাণ বাঁচাতে দেশ ত্যাগ করে এবং তার পরিবার দেশের অভ্যন্তরে পালিয়ে বেড়াচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD