শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রাথমিকে বাড়বে ক্লাসের সংখ্যা, হবে হঠাৎ পরিদর্শন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : দীর্ঘ দেড় বছর পর গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) স্কুল-কলেজ খোলা হয়েছে। তবে প্রাথমিকে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কম পাওয়া গেছে। লম্বা সময় স্কুল বন্ধ থাকায় এ সমস্যা হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

তাছাড়া এ সময়ে শিক্ষার্থীরা এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উঠে গেছে। এ কারণে তাদের শিক্ষক, সহপাঠী ও ক্লাস বদলে যাওয়ায় সমন্বয়েরও অভাব ছিলো স্কুল কর্তৃপক্ষের। শিক্ষার্থী উপস্থিতি কম হলেও স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথম দিন ক্লাসে পাঠ কার্যক্রমে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় প্রাথমিক স্কুলের স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ এসেছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, আমরা প্রথমদিন বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছি। আমাদের নির্দেশনা মোতবেক পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাসে পাঠদান পরিচালিত হয়েছে। ক্লাসে আসতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক খুশি। তবে উপস্থিতির সংখ্যা কম ছিলো।

তিনি বলেন, শিক্ষক-অভিভাবকরা সচেতন হলে উপস্থিতি আরও বাড়বে। আবার প্রথম দিন হিসেবে শিক্ষার্থী উপস্থিতি কোথাও কোথাও প্রত্যাশার চেয়েও বেশি ছিল। দ্রুত আরও বেশিসংখ্যক ক্লাস শুরুর প্রক্রিয়াও শুরু হবে।

তিনি আরও বলেন, স্কুলগুলোতে আমরা আকস্মিক পরিদর্শনে যাবো। সেজন্য জেলা, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে কারো কোন গাফিলতি পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD