শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

প্রাথমিক ট্রায়ালে সফল নোভাভক্সের ভ্যাকসিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
FILE PHOTO: Small bottles labeled with a "Vaccine COVID-19" sticker and a medical syringe are seen in this illustration taken taken April 10, 2020. REUTERS/Dado Ruvic/Illustration/File Photo

যুক্তরাষ্ট্রের বায়োটেক কোম্পানি নোভাভক্স মঙ্গলবার ঘোষণা দিয়েছে, তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে ব্যাপক ইমিউন সক্ষমতার সাড়া পাওয়া গেছে।

একজন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে ওঠার জন্য যে পরিমাণ ইমিউন সক্ষমতা থাকা দরকার এ ভ্যাকসিন তার চেয়ে শক্তিশালী এবং প্রাথমিক স্তরের ট্রায়ালে সাধারণত সহনশীল পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়।

সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব অপারেশন ওয়ার্প স্পিডের অধীনে যুক্তরাষ্ট্র সরকার গত মাসে কোম্পানিকে ১৬০ কোটি ডলারের তহবিল সরবরাহ করেছে।

তবে এটি উৎপাদনে আসার ক্ষেত্রে সময়ের প্রতিযোগিতায় মডার্না ও আসত্রাজেনিকাসহ অন্যান্য কোম্পানির থেকে পিছিয়ে রয়েছে। এ সব কোম্পানি তাদের ট্রায়ালের শেষ পর্যায় রয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি জানায়, প্রেসবো নিয়ন্ত্রিত টেস্টের প্রথম ধাপে ১৮ থেকে ৫৯ বছর বয়সের ১৩১ জন স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্ক লোকের ওপর পরীক্ষা চালানো হয়।

প্রাথমিক পার্শ্বপ্রতিক্রিয়ায় মাথাব্যথা, ক্লান্তি ও পেশীতে ব্যথা হয়, এটি গুরুতর কোনো সমস্যা নয়। কোভিড-১৯ ভাইরাসের যে প্রোটিন মানবদেহের কোষে আক্রমণের জন্য দায়ী, সেটি প্রতিরোধে এ ভ্যাকসিন কার্যকর।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD