সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, যা বললেন উপদেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘ছাত্র ও জনগণের যে বৈষম্যহীন সমাজের যে দাবি তা বাস্তবায়নে কাজ করবে সরকার। প্রাথমিক শিক্ষা যে কোনো দেশে জাতির জন্য ভিত স্বরূপ। দুঃখজনক আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না। এবিষয়টি আমরা গুরুত্ব দেব।’

তিনি বলেন, ‘অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে কিন্তু প্রয়োজন মানোন্নয়ন করা। মানবসম্পদকে উন্নত করতে চাই।’

প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার প্রসঙ্গে ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবেনা, তাই তা ঠিক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD