মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রাশিয়ার সেনাসম্প্রসারণে পুতিনের নির্দেশ শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট এসেছে রিটার্নিং কর্মকর্তার কাছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (ICPV) পাঠানো ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে পৌঁছেছে এবং রিটার্নিং কর্মকর্তারা তা গ্রহণ করতে শুরু করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ইসি এই তথ্য জানায়।
নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রবাসীদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজারেরও বেশি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজারের বেশি ভোটার তাদের ব্যালট সংগ্রহ করেছেন।

ইসি জানায়, ব্যালট পৌঁছেছে (গন্তব্যের দেশে) ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি, ভোটার কর্তৃক ব্যালট গ্রহণ ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন, ভোটদান সম্পন্ন করেছে ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন, ডাক বাক্সে জমা (সংশ্লিষ্ট দেশে) হয়েছে ৫ লাখ ০৭ হাজার ৩২৭টি, বাংলাদেশে এসে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি, রিটার্নিং কর্মকর্তার কাছে জমা ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি পোস্টাল ব্যালট।

একইভাবে দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন, তাদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। বাংলাদেশ পোস্টের মাধ্যমে ইতোমধ্যে ৭ লাখ ৬০ হাজারের বেশি ব্যালট ভোটারদের কাছে পাঠানো হয়েছে।

পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি, ভোটাররা ব্যালট গ্রহণ করেছে ৬ লাখ ১০ হাজার ৬৫০টি, ভোটদান সম্পন্ন হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫টি, পোস্ট অফিসে জমা পড়েছে ৫ লাখ ৬১ হাজার ১৩৯টি, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক গ্রহণ করেছে ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি পোস্টাল ব্যালট।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD