শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

প্রেম করছি না, বিয়ের পরিকল্পনাও আপাতত নেই: জেসিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত অভিনেত্রী জেসিয়া ইসলাম অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এমআর-৯: ডু অর ডাই’। এতে রূপা চরিত্রে অভিনয় করেন তিনি। যদিও প্রথম চলচ্চিত্রে খুব বেশি আলো কেড়ে নিতে পারেননি, তারপরও নিজের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে খুব বেশি আশাবাদী তরুণ এ অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে নিজের অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন জেসিয়া। তিনি জানান, প্রেম করছেন না, বিয়ের পরিকল্পনাও আপাতত নেই তার। আগামীতে অভিনয়ে মনোযোগী হতে চান এবং দর্শকের ভালোবাসা পেতে চান।

একসময় ইউটিউব কনটেন্ট নির্মাতা ও অভিনেতা সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন জেসিয়া। যা পরবর্তীতে ভেঙে যায়। চলতি বছরের এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসেন সালমান। নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে জেসিয়া বলেন, ‘না, আমি নতুন কোনো সম্পর্কে জড়াইনি। প্রেম করছি না আমি। প্রেম করলে সবাই জানত। আপাতত এসব নিয়ে ভাবছি না। বিয়ের পরিকল্পনাও আপাতত নেই আমার।’

‘এমআর-৯’ ছবিতে অভিনয় প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, “দুই বছর ধরে কঠোর পরিশ্রম করেছি ছবিটির জন্য। অনেক ঝুঁকিপূর্ণ শট দিয়েছি। আহতও হয়েছি। বলতে গেলে ‘এমআর-৯’ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিনেমা। কেননা, এই সিনেমা করতে গিয়েই আমাকে অনেক নতুন কাজ শিখতে হয়েছে। নতুন টার্ম শিখেছি, শিখেছি ফাইটিং।”

আগামীর ভাবনা প্রসঙ্গে জেসিয়ার ভাষ্য, ‘আমি এটাকে (এমআর-৯) একটা সুযোগ হিসেবে নিয়েছি। আমি মনে করি, এটি আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আমি চেষ্টা করব আমার দর্শকদের মন রক্ষা করে চলার।’

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন জেসিয়া ইসলাম। এই সুন্দরী প্রতিযোগিতার প্ল্যাটফর্ম থেকেই ‘বিতর্ক’ পিছু নেয় তার। তারপর মডেলিং ও নাটকে অভিনয় শুরু করেন। ‘ছবি প্রতিচ্ছবি’ শিরোনামের একক নাটকের মধ্য দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। এতে তার সহশিল্পী ছিলেন ‘বন্ধু’ সালমান মুক্তাদির।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD