সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেছে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা।

সোমবার বেলা ১১টার পর শত শত অটোচালক তাদের কয়েকটি দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। দেড় ঘণ্টা রাস্তা অবরোধের সড়ক ছাড়েন তারা।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে অটোশূন্য অবস্থায় রয়েছে। চালকরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানলে রাস্তা ছাড়বেন না।

ঘটনাস্থলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD