শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফকির আলমগীরের চিকিৎসায় গঠন হচ্ছে মেডিক্যাল বোর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে। সোমবার (১৯ জুলাই) সকালে ইউনাইটেড হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে মাশুক আলমগীর রাজিব।

এর আগে, রোববার (১৮ জুলাই) রাত ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

রাজীব বলেন, বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫–এ নেমে এলে চিকিৎসকেরা ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দেন। ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে অক্সিজেন স্যাচুরেশন ৯০–এ উন্নীত হয়েছে।

গত ১৪ জুলাই ফকির আলমগীরের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এর একদিন পর ১৫ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার ফুসফুস ৬০ শতাংশ সংক্রমিত।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন ফকির আলমগীর। এর আগে, ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রাখেন তিনি। স্বাধীনতার পর পপ ঘরানার গানে যুক্ত হন ফকির আলমগীর। সংগীতে অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি একুশে পদকে সম্মানিত হন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD