শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

ফরম পূরণের কিছু অর্থ পাবেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণের সময় শিক্ষার্থীরা যে টাকা জমা দিয়েছিলেন, পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার জন্য সেই টাকার কিছু অংশ ফেরত পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট থেকে ফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় পরীক্ষার্থীদের ফরমপূরণ বাবদ আদায় করা অর্থের একটা অংশ আমাদের ব্যয় হয়েছে। তবে যে অংশ ব্যয় হয়নি অর্থাৎ সেই অব্যয়িত অংশ পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল প্রকাশের পরপরই বোর্ড নিজ নিজ ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবেন।

এর আগে ১০টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট থেকে ফল ঘোষণা করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের সচিব মো. আমিনুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD