বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা ভাঙ্গা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কে উল্টে গেলে সেখানে ডিম কুঁড়াতে আসেন আশপাশের মানুষ। ছিলেন উৎসুক জনতাও। সন্ধ্যায় খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে অবস্থান করা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়। আহত হন ১৫ থেকে ২০ জন।

এঘটনায় বিক্ষুব্ধ জনতা নড়াইল এক্সপ্রেস বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুই পাশের শত শত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যাত্রীবাহী বাসের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার এবং হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD