বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩

ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন একটি ব্রিজের মাটি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার দুপুরে উপজেলার আমিরাবাদ-কারিরহাট সড়কে জমাদ্দারডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদরের কবিরপুর এলাকার মো. অন্তর শেখ (২২), কৈজুরী ইউনিয়নের মো. জুলহাস মীর (২৪) ও বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের জাবেদ খান (২৩)।

আহত নজরুল ইসলামকে (৩০) সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমাদ্দারডাঙ্গী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের নিচের অংশের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ পূর্ব পাশের মাটি ধসে পড়ে তাদের ওপর।

এ সময় অন্য শ্রমিকরা একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির নিচ থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD