শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশের মেয়েরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ। ভারত নাকি নেপাল? কোন দলকে বাংলাদেশ পাবে শিরোপা লড়াইয়ে তা দেখার দেখতে চোখ ছিল এই দুই দলের ম্যাচে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ভারত ১০-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে আবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের।

১০ মার্চ ফাইনালে বাংলাদেশ ও ভারতের মেয়েররা লড়বে শ্রেষ্ঠত্বের জন্য। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় দুই দেশ ফাইনালে মুখোমুখি হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে। শ্বাসরুদ্ধকর ও নাটকীয় ফাইনালে কোনো দল হারেনি।

দীর্ঘ নাটকের পর বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারি। এক মাসের ব্যবধানে বাংলাদেশ ও ভারতের আরেকটি ফাইনাল দেখতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশ আগামীকাল লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ফাইনালের আগে নিয়ম রক্ষার এ ম্যাচটি প্রস্তুতির জন্য ভালো কাজ দেবে সুরভী আকন্দ প্রীতিদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD