শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফিটনেস টেস্টে সবার সেরা শান্ত, বাকিরা কেমন করলেন?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেসে মনোযোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এই মেগা আসরের দল ঘোষণার আগে ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারকে নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ইয়ো ইয়ো টেস্ট।

আর এই ফিটনেস পরীক্ষার জন্য স্কোরের পাশ মার্ক ধরা হয়েছিল ১৮.৬। জানা গেছে, ফিটনেসের এ পরীক্ষায় সর্বোচ্চ ১৯.৫ স্কোর উঠেছে, যা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ১৯.৩ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

এছাড়া বাকিরাও খুব একটা খারাপ করেননি বলে জানা গেছে। বেশির ভাগ ক্রিকেটারই ১৭ থেকে ১৮-এর মতো করে পেয়েছেন। মাহমুদউল্লাহ পেয়েছেন ১৭-এর মতো, মিরাজ পেয়েছেন ১৯.২।

এদিকে, দুই দফা ফিটনেস পরীক্ষার পর আজ ট্রেনার নিক লি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

এ সময় তিনি জানান, ‘সবার (টেস্টের) পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল, যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা চোটে ছিল বা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউই কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই ব্রাকেটে ছিল।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD