শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফিলিং স্টেশনে আগুন, ২ কর্মী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারার দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিসের শরিফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট। নিহতের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
প্রাথমিকভাবে জানা গেছে দুজনই ওই ফিলিং স্টেশনের কর্মী। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD