শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

ফিলিস্তিনি জনগণের পাশে থাকার ঘোষণা সৌদি আরবের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

মধ্যপ্রাচ্যের সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতায় বিনষ্ট করে এমন কোনো অপচেষ্টাকেই বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলো সৌদি মন্ত্রিসভা। তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনের পাশে থাকার কথা জানালো দেশটি।

বুধবার দেশটির মন্ত্রিপরিষদের এক বিশেষ সভায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ কথা বলেন। সৌদি সংবাদ সংস্থা এসপিআইয়ের এ তথ্য জানায়। একইসাথে ফিলিস্তিনি জনগণের সব ধরনের সহযোগিতা সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা।

ইতিহাস স্মরণ করে মন্ত্রীরা বলেন, ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব সবসময় ন্যায়বিচারের পক্ষে ছিল। ফলে ১৯৬৭ সালে ফিলিস্তিনের জনগণ পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছিল।

বৈঠকে আরও বলা হয়, ফিলিস্তিনিদের জন্য আমরা এমন একটি সমাধান চাই, যা আরব বিশ্বের শান্তি ও সংহতি রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

এসময় সৌদি আরবের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ড. মাজেদ অল কাসবী বলেন, সভায় ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের সামরিক ও বেসামরিক নাগরিকদের ওপর হুতি সন্ত্রাসীদের হামলার নিন্দা জানানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD