শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

ফিলিস্তিন সংকট সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না: রাশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
ফিলিস্তিন সংকট সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না: রাশিয়া

ফিলিস্তিন সংকট সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে না বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রে রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউজে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের আনুষ্ঠানিক শান্তিচুক্তি সইয়ের পর রাশিয়া এই প্রতিক্রিয়া দিলো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য এবং বিশ্বের চারটি নেতৃত্বস্থানীয় দেশের একটি হিসেবে রাশিয়া সব সময় মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে সমন্বিত সমাধানের লক্ষ্যে কাজ করে গেছে এবং গুরুত্ব দিয়েছে।

ফিলিস্তিন ইস্যুর একটি ন্যায় ও টেকসই সমাধানের প্রতি আবারও জোরারোপ করেছে রাশিয়া। তারা বলছে, যেকোনো সমাধানে আগে ফিলিস্তিন ইস্যুর ন্যায় ও টেকসই সমাধান করতে হবে। এজন্য আরব শান্তি প্রক্রিয়া এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হবে।

এই ইস্যুর সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক নেতৃত্বকে ‘ সমন্বিত প্রচেষ্টা বাড়ানোর’ ব্যাপারেও তাগিদ দিয়েছে মস্কো।

এদিকে আরও পাঁচটি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই দেশগুলোর তালিকা সৌদি আরবও রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

উল্লেখ্য, মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে মিশর ও জর্ডানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে। তবে সেই তালিকায় নতুন করে যুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD