শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফেব্রুয়ারিতে ভয়ংকর হতে পারে করোনা : ড. বিজন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

দেশে বেড়েই চলেছে করোনার হিংস্র থাবা। তবে আগামী ফেব্রুয়ারি মাসে করোনা সংক্রমণ দেশে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ও সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল।

বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে কোভিড-১৯ শীর্ষক সেমিনারে তিনি এ আশঙ্কার কথা জানান।

এ সময় তিনি বলেন, করোনার বর্তমান অবস্থা প্রতিরোধে আমি লকডাউনের পক্ষপাতী নই। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য সচেতনতাকে বেশি গুরুত্ব দিতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।

উপাচার্যের নির্দেশক্রমে এবং সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিনরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD