সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ফেব্রুয়ারি মাসে ধর্ষণের শিকার ১২১ জন নারী, কন্যাশিশু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নির্যাতনের শিকার হয়েছে ৩০৮ জন নারী ও কন্যাশিশু। তার মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১২১ জন। এর মধ্যে ৮১ জন কন্যাশিশুও রয়েছে। আজ মঙ্গলবার মহিলা পরিষদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৩০৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১২১ জন। তাদের মধ্যে ৬৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ১৩ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার এবং ৪ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। এ ছাড়াও ১৩ জন শিশুসহ ১৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ২ জন কন্যাশিশুসহ ৪ জনকে শ্লীলতাহানির শিকার হয়েছে। ৫ জন শিশুসহ যৌন নিপীড়নের শিকার হয়েছে ৮ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন তন্মধ্যে ১ জন শিশু। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৫ জন, তন্মধ্যে ৪ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উত্ত্যক্তের শিকার হয়েছে ৮ জন। শিশু অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৩টি। বিভিন্ন কারণে ৯ জন শিশুসহ ১২ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও ৪ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৯ জনের ওপর, তন্মধ্যে ৫ জন যৌতুকের কারণে হত্যার শিকার হতে হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৯ জন শিশুসহ মোট ২৬ জন। বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ১১ জন শিশুসহ ১৮ জন। ১৭ জন শিশুসহ ৪৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১০টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার ২ জন শিশুসহ ৬ জন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD