রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফের আবেদনের সুযোগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসাবঞ্চিতরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার কারণে যে ১৩ দেশের নাগরিক ভিসাবঞ্চিত হয়েছেন তাদের আবার আবেদনের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর কর্মদিবসের প্রথমদিন ২০ জানুয়ারি ট্রাম্পের তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞা উঠিয়ে নেন। দেশটির স্টেট ডিপার্টমেন্টকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ২০২০ সালের ২০ জানুয়ারির আগে যারা ভিসা পাননি তাদের অবশ্যই নতুন ফি দিয়ে ফের আবেদন করতে হবে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সোমবার (৮ মার্চ ) বিবৃতিতে বলেন, ‘যাদের আবেদন ২০ জানুয়ারির পরে বাতিল হয়েছে তারা পুনর্বিবেচনার আরজি জানাতে পারবেন। এই আবেদনকারীদের নতুন করে ফি দিতে হবে না।’

২০১৭ সালে ক্ষমতা গ্রহণের কিছুদিন পরই ট্রাম্পের নির্বাহী আদেশে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ হয়ে যায়। পরে এই তালিকায় কখনো কোনো দেশ যোগ হয়েছে, কখনো কেউ বাদ পড়েছে।

ট্রাম্পের মেয়াদের শেষ দিকে মিয়ানমার, ইরিত্রিয়া, ইরান, কিরগিজস্তান, লিবিয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেনের মতো দেশের নাগরিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

দেশগুলোর নাগরিকদের নিষিদ্ধ করার পাশাপাশি ট্রাম্প তার নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ স্থগিত করেন। এই আদেশের ফলে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাজুড়ে সন্দেহ, উদ্বেগ এবং উত্তেজনার সৃষ্টি হয়। অনির্দিষ্টকালের জন্য আলাদা হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD