শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ফের মা হতে যাচ্ছেন শুভশ্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

ফের মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মঙ্গলবার (২৭ জুন) রাতে ফেসবুক স্ট্যাটাসে খবরটি জানান এই অভিনেত্রী।

ছেলে ইউভানের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন— ‘ইউভান বড় ভাই হতে যাচ্ছে।’ তারপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন শুভশ্রী। অন্যদিকে শুভশ্রীর বর পরিচালক রাজ চক্রবর্তীও একই স্ট্যাটাস দিয়েছেন। তাতে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন।

দিন কয়েক আগে তিন থেকে চার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ চক্রবর্তী। বলা যায়, শুভশ্রীর দ্বিতীয়বার মা হতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই পরিচালক। বাবা দিবসে এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন— ‘আমরা চাই ইউভানের একটা ভাই বা বোন হোক।’

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর ৯ মাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD