বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ফেসবুকে প্রধান বিচারপতির পদত্যাগ চাওয়ায় আইনজীবীকে তলব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

প্রাণঘাতি করোনার সংক্রমণের সময়ে ঘরে বসে আদালত পরিচালনার কারণে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফের কাছে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ। এজন্য আগামী ৮ আগস্ট ওই আইনজীবীকে তলব করেছেন আদালত। পাশাপাশি এ সময়ের মধ্যে তিনি দেশের কোনও আদালতে প্রাকটিস করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ওই আইনজীবীর ফেসবুক পোস্ট আপিল বিভাগের নজরে আনার পর বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চের এসব আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, ‘একটি বিষয় আপনাদের নজরে আনতে চাই। একজন আইনজীবী প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।’ এরপর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো.আশরাফুল ইসলাম আশরাফের ফেসবুক পোস্ট পড়ে শোনান।

এরপর প্রধান বিচারপতি বলেন, ‘আমি যত সিদ্ধান্ত নেই তা একা নেই না। সিনিয়র জাজদের সাথে আলাপ করে নেই। গতবার প্রথম যখন কোর্ট খুলেছি (করোনার মধ্যে) তখন আমাকে অকথ্য ভাষায়…। আর সব সময় বার সভাপতি, সেক্রেটারির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি।’

এসময় আপিল বিভাগের অন্য বিচারপতিরা আইনজীবীর ওই পোস্টের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

বেঞ্চের অপর বিচারপতি ওবায়দুল হাসান এসময় বলেন, ‘অ্যাটর্নি জেনারেল, আমাদের (বিচারপতিদের) ফেসবুক পরিচালনার জন্য নীতিমালা আছে। দেখেন, আপনাদের আইজীবীদের এরকম নীতিমালা করা যায় কিনা। আর আমাদের ছুটি (অবকাশকালীন) নিয়ে লেখা হয়। কিন্তু আমরা তো বছরের শুরুতে এটা নির্ধারণ করি। ফুল কোর্ট সভা করে এটা করা হয়। আর এখন কমিয়ে বছরে ৬০ দিনের মত ছুটি। আর আমরা ছুটিতে বসে থাকি না, তখনও কাজ করি, আমরাও মানুষ।’

প্রধান বিচারপতি বলেন, ‘গত সেপ্টেম্বরে (পূর্ব নির্ধারিত অবকাশকালীন ছুটি সত্ত্বেও) আমরা ছুটি নেইনি। সরকার লকডাউনে কোর্ট বন্ধ রাখতে চেয়েছিল। আমি হস্তক্ষেপ করি যে, কোর্ট বন্ধ থাকতে পারে না।’

এরপর আদালত ফেসবুকে পোস্টদাতা আইনজীবীকে তলবের আদেশ দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD