বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

‘ফেসবুক ডটকম ডট বিডি’ বন্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

ফেইসবুক ডট কমে’র দায়ের করা মামলায় বিটিসিএল এর বরাদ্দকৃত বাংলাদেশে ‘ফেসবুক ডটকম ডট বিডি’ ওয়েবসাইট বন্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) বাদীপক্ষে স্থায়ী নিষেধাজ্ঞার মামলায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন শুনানি শেষে ঢাকা জেলা জজ শওকত আলী চৌধুরী এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন।

একই সাথে ওয়েবসাইটটি বন্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

ফেসবুকের পক্ষে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার শুনানি করেন আইনজীবী এসএম আরিফুল ইসলাম। শুনানি শেষে আদালত বিটিসিএল থেকে বরাদ্দ নেয়া ‘ফেসবুক ডট কম ডট বিডি’ নামে ডোমেইনের ওপর অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেন। একই সাথে ডোমেইনটি যাতে অন্যত্র হস্তান্তর করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।

‘ফেসবুক ডট কম ডট বিডি’ বন্ধে গত ২২ নভেম্বর ঢাকার জেলা জজ আদালতে মামলা করে ‘ফেসবুক ডট কম’ কর্তৃপক্ষ।

মামলায় ডোমেইনটির ক্রেতা এ ওয়ান সফটওয়্যার এবং এসকে শামসুল ইসলামকে বিবাদী করা হয়েছে।

‘ফেসবুক ডট কম’ হচ্ছে ফেসবুকের মূল ডোমেইন। ২০১০ সালের ১৪ জানুয়ারি ফেসবুকের মূল ডোমেইনটি টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (বিটিসিএল) কাছ থেকে পেটেন্টসহ কিনে নেয় ফেসবুক কর্তৃপক্ষ।

তবে এর সঙ্গে প্রত্যেক দেশের নিজস্ব নামের এক্সটেনশন যোগ করেও ব্যবহার করা যায় ফেসবুক। বাংলাদেশে ‘ফেসবুক ডটকম ডট বিডি’ দিয়ে তাই প্রবেশ করা যায় ফেসবুকে।

ফেসবুক কর্তৃপক্ষ কান্ট্রি কোডসহ ‘ফেসবুক ডটকম ডট বিডি‘ নামে ডোমেইন নিতে গিয়ে বিপাকে পড়ে। কারণ এই নামটি ২০০৮ সালেই নিজেদের নামে নিবন্ধন করে রেখেছিলেন ‘এ ওয়ান সফটওয়্যার’ ও এসকে শামসুল ইসলাম নামে এক ব্যক্তি। তাই ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে কান্ট্রি কোডসহ নামটি নিবন্ধন্ধের চেষ্টা করেও ব্যর্থ হয়।

এমতাবস্থায় এ ওয়ান সফটওয়্যারের কাছ থেকে এই ডোমেইন কেনার চেষ্টা করে ফেসবুক কর্তৃপক্ষ। তবে এই ডোমেইনটির দাম ৬ মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫১ কোটি টাকা।

দফায় দফায় আইনি নোটিশ দিয়েও ডোমেইনটি কিনতে ব্যর্থ হয় ফেসবুক কর্তৃপক্ষ। তাই ডোমেইনটি পেতে তারা চূড়ান্তভাবে আইনি লড়াই শুরু করে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD