শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ফ্যাশন হাউজ ওপেনিংয়ে সেই প্রিয়াঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

রুপালি পর্দায় নায়িকা তানজিনা আক্তার প্রিয়াঙ্কার যাত্রা শুরু হয় ২০১৫ সালে ‘চুপি চুপি প্রেম’ সিনেমার মধ্য দিয়ে। সাইমন সাদিকের বিপরীতে আত্মপ্রকাশের পর নতুন কোন সিনেমায় দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতীর পর সম্প্রতি কাজে সরব হয়েছেন এই নায়িকা। কয়েকটি নাটকে অভিনয়ের পর একটি ওয়েব ফিল্মেও নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি তাকে দেখা গেল একটি ফ্যাশন হাউজের উদ্বোধন অনুষ্ঠানে। দেশের বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট ও ওপেনিংয়ে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। নাটক-সিনেমায় নিয়মিত হচ্ছেন বলে জানান ‘‘চুপি চুপি প্রেম’ সিনেমার পর মাঝে দীর্ঘ বিরতী নিয়েছি। এখন আবার নিয়মিত হচ্ছি। এরই মধ্যে একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছি। আরো কয়েকটি কাজের কথা চলছে। আশা করছি খুব শিগরই নতুন কাজের শুটিং শুরু করবো।’

তানজিনা আক্তার প্রিয়াঙ্কা সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। তার পারিবারিক নাম প্রিয়াঙ্কা। সিনেমায় এসে নাম পরিবর্তন করে প্রিয়ন্তী রাখেন। যদিও এখন প্রিয়াঙ্কা নামেই পরিচিত হতে চাচ্ছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD