মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আলোচনা-সমঝোতা নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো ইরান শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবে কি না, ভারতকে তা স্পষ্ট করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা চাইল ইসি ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে ৫৮০ বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল ইসরাইলের বিরুদ্ধে ‘তাৎক্ষণিক ও কার্যকর’ পদক্ষেপের আহ্বান ইরানের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৯ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ড হুবহু এর ফটোকপি: বললেন জামায়াত আমির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘১৭ বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়।’

তিনি বলেছেন, ‘আমরা তো নতুন কিছুই দেখছি না। আগের ফ্যাসিস্ট যা করে গেছে, এখন হুবহু ফটোকপি আপনারা করছেন। বিরোধী দলের ওপর দমন-পীড়ন আপনারাও আগের মতোই করছেন।’

রোববার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘৭০ শতাংশ মানুষের রায়কে কেন অগ্রাহ্য করছেন? ’৭০-এর নির্বাচন অগ্রাহ্য করার জন্যই তো ৭১ সংঘটিত হয়েছিল।’

তিনি বলেন, ‘৯৬-এর নির্বাচন নিয়ে মাঝেমধ্যে বিএনপি আমাদের খোঁচা দেয়। অথচ ’৯১-এ নিঃস্বার্থ সমর্থনের কারণেই বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছিল।’

নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ জায়গায় দলীয় লোক বসানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD