শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফ্রান্সে করোনা শনাক্তে রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

ইউরোপে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এরমধ‌্যে এক দিনে ফ্রান্সে সবচেয়ে বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এর আগে এক দিনে ইতালি, গ্রিস, পর্তুগাল, ইংল‌্যান্ডের করোনা শনাক্তের রেকর্ড ছাড়িয়ে গেছে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এক সতর্ক বার্তায় জানিয়েছিলো, ক্রিসমাসে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে। মহামারির নতুন এই ধরনের বিস্তার রোধে বিভিন্ন অনুষ্ঠান বাতিল কিংবা পিছিয়ে দেওয়া কথা বলেছিলো সংস্থাটি।

এই সপ্তাহের শুরুতে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেন, জানুয়ারির শুরুর দিকে দৈনিক সংক্রমণ আড়াই লাখ ছাড়িয়ে যেতে পারে। এছাড়া, দেশটির হাসপাতালগুলোর সংগঠন ফ্রান্স হসপিটাল ফেডারেশন বলেছে, ‘সবচেয়ে কঠিন সময় এখনো আসেনি।’

এর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স করোনা সংক্রমণ রোধে বিভিন্ন বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছিলেন। এরমধ‌্যে ছিলো সপ্তাহে কমপক্ষে তিন দিন বাসা থেকে অফিস করা বাধ‌্যতামূলক। যা জানুয়ারি থেকে শুরু হতে পারে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার সকাল পর্যন্ত ফ্রান্সে ৯ কোটি ৩২ লাখ ৬ হাজার ২৫৮ জনের করোনা শনাক্ত হয়ছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ১ লাখ ২৩ হাজার ১৮৮ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD