রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

ফ্রান্সে রেড অ্যালার্ট জারি, বন্ধ আইফেল টাওয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রচণ্ড গরমের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইউরোপজুড়ে বইছে দাবদাহ। এর জের ধরে মঙ্গলবার (১ জুলাই) প্যারিসে আইফেল টাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ান, এনডিটিভির খবর।
ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানায়, দেশটির ১৬টি অঞ্চলে দাবদাহের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে পড়েছে ফ্রান্সের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। এই অঞ্চলের তাপমাত্রা এতোটাই বৃদ্ধি পেয়েছে যে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ আরও কয়েকটি দেশেও জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা।

জার্মানির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। এটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তীব্র গরমে ভুগছে বলকান অঞ্চলের দেশগুলোও। যদিও একটু একটু করে কমতে শুরু করেছে কিছু কিছু এলাকার তাপমাত্রা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD