শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহ্‌দী আমিন দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান বাংলাদেশের ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার এয়ার স্পেস ক্লিয়ার নেই, ঢাকায় পৌঁছেনি ইউরেনিয়াম সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস

বখশিশ না দেয়ায় অক্সিজেন খুলে দিলো নার্স, শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

গাইবান্ধা প্রতিনিধি : বখশিশ না দেওয়ায় অক্সিজেন মাস্ক খুলে ফেলায় গাইবান্ধা সদর হাসপাতালে রহিম মিয়া নামে এক মাস বয়সী এক শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন হাসপাতালের কর্তব্যরত নার্সরা।

রোববার বিকেলে নিহত শিশুর স্বজনরা বিষয়টি জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৮ আগস্ট) গাইবান্ধা সদর হাসপাতালে।

শিশুটির বাবা মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, শনিবার দুপুরে শিশুটিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির শ্বাসকষ্ট হওয়ায় কিছুক্ষণ পর তাকে অক্সিজেন দেয়া হয়। এ সময় কর্তব্যরত নার্স ও আয়ারা শিশুটির বাবার কাছে বকশিস দাবি করেন। নামাজের সময় হওয়ায় তিনি নামাজ পড়তে গেলে তারা অক্সিজেন মাস্ক খুলে দেয়। এর কিছুক্ষণ পরেই শিশুটির মৃত্যু হয়।

এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে জানান, অক্সিজেন দেয়ার ব্যাপারে বকসিস নেওয়ার ঘটনাটি সঠিক নয়। এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি। আর অক্সিজেন দেয়া নিয়ে বকশিস নেয়ার প্রশ্নই আসে না।

তিনি বলেন, শিশুটিকে গুরুতর অবস্থায় রংপুর থেকে ফেরত আনা হয়। অবস্থা খারাপ থাকায় শ্বাসকষ্টে শিশুটির মৃত্যু হয়েছে। তবুও যেহেতু অভিযোগ উঠেছে বিষয়টি তদন্ত করে অবহেলা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD