শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

বগুড়ায় সড়কে প্রাণ গেল ২ যুবকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

বগুড়া ব্যুরো : বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার রাতে সদর উপজেলার নুনগোলায় ও শিবগঞ্জের সিঙ্গেরগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার আলীগ্রাম কারিগরপাড়ার সাইফুল ইসলামের ছেলে শাহাদত হোসেন (২৮) ও একই উপজেলার কুড়াহার আয়নাপাড়া গ্রামের অটোভ্যানচালক ফারাজ উদ্দিন (৪৫)।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ি এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ফারাজ উদ্দিন মারা যান।

আহত হন মোটরসাইকেল আরোহী তোহাব হোসেন তোহা(১৭)।

শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, আহত তোহাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার রাত ৮টার দিকে বগুড়া-নামুজা সড়কের নুনগোলা ডিগ্রি কলেজের কাছে নামুজাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে আলুবোঝাই ট্রাক চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শাহাদত হোসেন মারা যান। এ সময় তিনজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পরই রাস্তার পাশে উল্টে যাওয়া ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

সদর থানার এসআই বেদার উদ্দিন জানান, আহত যাত্রীদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD