শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চাইলো বাংলাদেশ জেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার জন্য বিভিন্ন সময় ৩০৫৩ দিন কারাগারে ছিলেন। বঙ্গবন্ধুর কারাভোগের কারণে বাংলাদেশ জেল ক্ষমা প্রার্থনা করেছে- জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে এ শ্লোগান দিয়ে ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে।

এ বিষয়ে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা জানান, দেশকে স্বাধীন করার জন্য বিভিন্ন সময় বঙ্গবন্ধু ৩০৫৩ দিন কারাগারে ছিলেন। এজন্য বাংলাদেশ জেল বঙ্গবন্ধুর কাছে ক্ষমা প্রার্থনা করে বাংলাদেশের ৬৮টি কারাগারে এ শ্লোগান লিখে ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের ৬৮টি কারাগারের মসজিদে বঙ্গবন্ধুর জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল পাশা।

তিনি আরও জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে ৬৮টি কারাগারে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো ব্যাজ ধারন করা হবে। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
কারা অধিদপ্তর সূত্র জানায়, জাতীয় শোক দিবসের সকালে নাজিম উদ্দিন রোডের পুরান ঢাকার কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন আইজি প্রিজনসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া সেখানে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে সেনাবাহিনীর বিপথগামী একটি দল হানা দেয়। এ সময় তারা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবাইকে একে একে হত্যা করে। বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলও সেদিন ঘাতকের হাত থেকে রেহাই পায়নি। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা দেশের বাইরে থাকায় তারা প্রাণে বেঁচে যান।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD