শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বঙ্গবন্ধু ম্যারাথন মাইলফলক হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু ম্যারাথন-২০২১ মাইলফলক হয়ে থাকবে।

রোববার (১০) সকালে আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধুর ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এর আগে সকাল ৬টায় আর্মি স্টেডিয়ামে ম্যারাথনের উদ্বোধন করেন তিনি। বাংলাদেশ, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন ও মরক্কো থেকে রানার এবং মালদ্বীপ নেপাল, স্পেনসহ মোট ৩৭ জন অ্যাথলেট এতে অংশগ্রহণ করছেন।

ম্যারাথনের সার্বিক উদযাপন কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন করে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি। উদযাপন কমিটির পাশাপাশি সশস্ত্র বাহিনী, বাংলাদেশ অলিম্পিক ফেডারেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান মন্ত্রী। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন। ফুল, হাফ ম্যারাথন এবং ডিজিটাল ম্যারাথন এই তিন ক্যাটাগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন হচ্ছে।

এদিকে, আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া ম্যারাথন গুলশান ১, ২ হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হয়। ওই সব রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD