শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বঙ্গমাতা পদক পাচ্ছেন সাবিনারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করে। ২০২৩ সালে এই পদক পাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী দল। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত চিঠি পেয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা একটি চিঠি পেয়েছি। সেই চিঠিতে নেপালের কাঠমান্ডুতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

৮ আগস্ট রাজধানীর ওসমানী মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করে। এবার ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য সাফ চ্যাম্পিয়ন জয়ী নারী দলকে পদক দেয়া হচ্ছে। সাফ জয়ী নারী দলের খেলোয়াড়দের সঙ্গে কোচিং স্টাফ, কর্মকর্তা সহ ৩৪ জন কন্টিনজেন্টই এই পদক অনুষ্ঠানে আমন্ত্রিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD