শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী আবারও ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা কঠোর হুমকি তেহরানের জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল নৈতিকতা ও নিরাপত্তা নিশ্চিত করেই প্রযুক্তিতে বিশ্বসেরা হবে চীন: শি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের তুরস্ক থেকে ফেরার সময় হঠাৎ কেন উড়োজাহাজ বদলাতে বাধ্য হলেন ট্রাম্প! চোরবালিতে নামলেন ট্রাম্প, যেখান থেকে বের হওয়া কঠিন

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD