শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বন্দরনগরীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সামনে রেখে নগরীতে টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে বিজিবির গাড়ি বন্দরনগরীর বিভিন্ন এলাকায় কার্যক্রম শুরু করে।

জানা গেছে, এ নির্বাচন সামনে রেখে মোট ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২২ প্লাটুন দায়িত্ব পালন করবে চসিক এলাকায়। তিন প্লাটুন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য আছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (মেট্রো) সুমনী রহমান বলেন, ‘নির্বাচন কমিশন থেকে জারি হওয়া পরিপত্র অনুযায়ী সোমবার বিকেল থেকে শহরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেলে বিজিবি সদস্যরা রিটার্নিং অফিসারের কার্যালয় এবং জেলা প্রশাসনে রিপোর্ট করে টহল দিতে শুরু করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের তত্ত্বাবধান করবেন। তারা নির্বাচনের পরদিন পর্যন্ত বিজিবি নগরীতে দায়িত্ব পালন করবেন।

বহুল প্রতীক্ষিত চসিক নির্বাচনে আগামী বুধবার। আচরণবিধি অনুযায়ী সোমবার মধ্যরাতের পর করা যাবে না কোনো ধরনের প্রচার-প্রচারণা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD