শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী

বন্দুকযুদ্ধে ৪ ইয়াবা ব্যবসায়ী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চার ইয়াবা কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি এলজি এবং গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে হোয়াইক্যংয়ের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার ভোরে একদল ইয়াবা কারবারি মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে নিয়ে আসে টেকনাফের হোয়াইক্যং খারাংখালি সীমান্তে।

এ সময় ইয়াবার ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তখন পুলিশকে লক্ষ্য করে গুলি করে ইয়াবা কারবারিরা। পুলিশ পাল্টা গুলি করলে পরিস্থিতি শান্ত হয়।

পরে ঘটনাস্থল থেকে আনোয়ার, মো: ইছমাইল, নাছির এবং আনোয়ার হোসেন নামের চারজন কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার চারজনকেই মৃত ঘোষণা করে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD