শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বন্যায় এ পর্যন্ত মৃত্যু ৯২ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

সারাদেশে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৭ মে থেকে ২৮ জুন দুপুর পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৯২ জন হয়েছে। বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এবং বিভিন্ন রোগে এদের মৃত্যু হয়।

এছাড়া বন্যার কারণে নানা রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে নয় হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে। আর ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ১৫২ জন। এতে একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৩৮১ জন। এক্ষেত্রে কারও মৃত্যুর খবর নেই।

অন্যদিকে বজ্রপাতে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। সাপের দংশনের শিকার হয়েছেন ১২ জন। এতে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৬৬ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মে থেকে ২৯ জুন পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে পাঁচ, ময়মনসিংহ বিভাগে ৩১ ও সিলেট বিভাগে ৫৫ এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়।

জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ৩০ জুনের মধ্যে এখানে ২৭ জন মারা যান। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ ও মৌলভীবাজারে মারা গেছেন পাঁচজন করে।

নেত্রকোনায় ১০ এবং জামালপুরে নয়জনের মৃত্যু হয়েছে। আর ময়মনসিংহে মৃত্যু হয়েছে পাঁচজনের। এছাড়া শেরপুরে মারা গেছেন সাতজন। আর কুড়িগ্রামে চার ও লালমনিরহাটে একজন মারা গেছেন। টাঙ্গাইলে মৃত্যুবরণ করেছেন একজন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD