শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বরিশালে করোনায় আরও ২০ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

বরিশাল প্রতিনিধি : বরিশালে বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (০৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

ডা. বাসুদেব কুমার দাস সংবাদমাধ্যমকে জানান, নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৭৯ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯৬ জনে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে।

তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৪১ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১৭৭ জন নিয়ে মোট ১৫ হাজার ৭৮৩ জন, পটুয়াখালীতে নতুন ৭১ জন নিয়ে মোট ৫ হাজার ২১১ জন, ভোলায় নতুন ৯৬ জনসহ মোট ৪ হাজার ৯৪৭ জন, পিরোজপুরে নতুন ৫৭ জনসহ মোট ৪ হাজার ৭৪৪ জন, বরগুনায় নতুন ৬১ জনসহ মোট ৩ হাজার ৩১০ জন ও ঝালকাঠিতে নতুন ১৭ জন নিয়ে মোট ৪ হাজার ৩০১ জন রয়েছেন।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জনের এবং করোনা ওয়ার্ডে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৮৬৯ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৪১ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬৯ জনের মধ্যে ১১৫ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD