শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বরিশাল বিভাগে একদিনে রেকর্ড ৩১ জনের প্রাণহানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

বরিশাল প্রতিনিধি : বরিশাল বিভাগে একদিনে ৫ হাসপাতালে ৩১ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ১৩ জন ও উপসর্গ নিয়ে ১৮ জন মৃত্যুবরণ করেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ সংখ্যা। এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৯৮ জন। শনাক্তের হার ৫৫ দশমিক ৮৫ শতাংশ।

সোমবার (২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলা-ভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২৮২ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৪১৫ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৭২ জন। ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু নিয়ে মোট ১৬২ জন মারা গেছেন।

ভোলা জেলায় নতুন ১৬০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪ হাজার ৬৪ জন। ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪০ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯২ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ১২৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪৬ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৮১ জন।

বরগুনা জেলায় নতুন ৮৩ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৭ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৯ জন।

পিরোজপুর জেলায় নতুন ৮২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৫৪ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩০ জন।

ঝালকাঠি জেলায় নতুন ৬২ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১২২ জন। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬১ জন। এ সময় ২ হাজার ৪২ জন সুস্থ হয়েছেন।

তাদের মধ্যে ১৮ জন উপসর্গ নিয়ে এবং ৪ করোনা রোগীসহ মোট ২২ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ভোলা সদর হাসপাতালে ৬ জন এবং নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করোনা রোগী মারা গেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৪৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। হাসপাতালে ৩১১ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১১৪ জনের করোনা পজিটিভ, ১৯৭ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৮১ জন করোনা নেগেটিভ ও ১০৫ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD