বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বর্ণবাদ বিরোধী লড়াইয়ে মুশফিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

 

আমেরিকায় পুলিশের হাঁটু চাপায় জর্জ ফ্লয়েডের মর্মান্তিক মৃত্যু পুরো পৃথিবীকে আরেকবার চিৎকার করে জানিয়ে দিল- ‘বর্ণবাদ ছিল, বর্ণবাদ আছে।’ সম্ভবত পৃথিবীর সেই শুরুর দিন থেকেই বর্ণবাদের বিষবাষ্পের উদগীরণ। তবে বর্ণবাদের এই কুপ্রবৃত্তির বিরুদ্ধে মানুষ আগেও রুখে দাঁড়িয়েছিল। আজও দাঁড়িয়েছে। ক্রীড়াঙ্গনের মানুষও এই বর্ণবাদ বিরোধী মিছিলে সামিল হচ্ছেন। সেই তালিকায় নিজের উপস্থিতি জানালেন ক্রিকেটার মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটার ১৩ জুন সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি দিয়েছেন। সেই ছবিতে মুশফিক হাতে ধরে রেখেছেন একটি পোস্টার। যেখানে শ্লোগানের ভঙ্গিতে লেখা- ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি। আসুন বর্ণবাদকে না বলি।’

গায়ের রংয়ের জন্য শুধু সাধারণ মানুষ নয়, খেলার জগতের অনেক তারকাও বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। সেই গোমর ফাঁস করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। সেই সঙ্গে ক্যারিবীয় ক্রিকেট গ্রেট ক্রিস গেইলও বলেছেন-‘ক্রিকেটেও আছে বর্ণবাদের থাবা।’

ড্যারেন স্যামির অভিযোগ ভারতে আইপিএল খেলার সময় তাকে সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থরা তাকে ‘কালু’ বলে ডাকতো। সেসময়টায় তিনি ‘কালু’ শব্দের অর্থ ঠিক বুঝতেন না। ধারণা করেছিলেন তার শক্তিমত্তায় ভরা শরীর দেখে হয়তো ভারতীয় সতীর্থরা তাকে এই নামে ডাকতেন। স্যামি তখন ভাবতেন- এই শব্দের অর্থ বোধয় ‘শক্তিশালী ঘোড়া’, এমন কিছু হবে!

কিন্তু এখন স্যামি ‘কালু’ শব্দের অর্থ জানেন। আর এটাও জানেন সানরাইজার্স হায়দরাবাদে কে তাকে এমন বর্ণবাদী নামে ডাকতো। মূলত তার গায়ের রংয়ের কারণেই তাকে এই নামে ডাকা হতো।

গায়ের রং, শরীরের উচ্চতা বা দেহের অন্যান্য অংশের আকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে কাউকে উপহাস কিম্বা বক্রোক্তি করাটাও বর্ণবাদের আচরণের সামিল। আইসিসি যদিও মাঠে, গ্যালারিতে বা ক্রিকেট চত্বরে বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা বলে আসছে, কিন্তু তারপরও আচার-আচরণ, কথা-বার্তায়, শ্লেষে, ইঙ্গিতে ক্রিকেটাররা বর্ণবাদের শিকার হচ্ছেন।

বর্ণবাদের সেই থাবা এবং রোষানল থেকে বেরিয়ে আসার একটাই উপায়-প্রতিবাদ করা। মুশফিকুর রহিমের হাতে ধরা পোস্টার এবং এর ভাষা সেই প্রতিবাদ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD